শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
গবির ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩৪৪-বি নম্বর কক্ষের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নবীন শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা প্রকৃতি বলেন, “এই চমৎকার নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের বিভাগের প্রতি কৃতজ্ঞ। আজ আমাদের সবার জন্য বিশেষ দিন, কারণ আমরা জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং আমাদের জ্ঞান অর্জন করতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।”

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরী বিশ্বাস করতেন, একজন শিক্ষিত মানুষকে অবশ্যই আলোকিত ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে, যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনারই প্রতিফলন। তিনি নারীর সম-অধিকারে বিশ্বাসী ছিলেন বলেই এই বিশ্ববিদ্যালয় নারীদের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।”

তিনি আরও বলেন, “আমাদের সমৃদ্ধ লাইব্রেরিতে একটি ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী কর্নার’ রয়েছে, যেখানে চমৎকার বইয়ের সংগ্রহ আছে। শিক্ষার্থীরা সেখানে নিয়মিত পড়াশোনা করে। আপনারা নিজেদের জীবনকে আলোকিত করবেন এবং সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।”

অনুষ্ঠানের সভাপতি ইংরেজি বিভাগের অধিকর্তা মো. নিরঞ্জন বিশ্বাস বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কাজের মূল লক্ষ্যই ছিল দেশপ্রেম এবং মানুষের কল্যাণে কাজ করা। তিনি সবসময় মানুষকে সুশিক্ষিত ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন।”

তিনি আরও বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও পুরোনো বিভাগগুলোর মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। এই বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু অলসভাবে নষ্ট না করে শিক্ষাক্ষেত্রে ব্যয় করবেন। সকলের শিক্ষাজীবন সুন্দর ও উজ্জ্বল হোক।”

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরবর্তীতে গজল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবীনবরণ অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close