রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      
প্রিয় ক্যাম্পাস
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা রুজু হয়েছে। ১৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর অধীনে মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ভোর ৫টায় লক্ষীপুর বাজার এলাকায় ঝিনাইদহগামী পাকা সড়কের ওপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও এর অঙ্গসংগঠনের কতিপয় ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সত্তাকে সমর্থন করে দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মহাসড়কে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।

এজাহারে আরও বলা হয়, আসামিরা বিভিন্ন স্লোগান ও মিছিলের জন্য সমবেত হয়ে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিনষ্ট এবং সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সমর্থন করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার অপরাধ করেছেন। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক, ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি হয়েছে।

মামলার আসামিরা হলেন— ১. মো. মামুন-অর-রশিদ (২৭) (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি), ২. মো. শিহাব উদ্দিন বিশ্বাস (৪০), ৩. মোস্তাফিজুর রহমান (৪৮), ৪. মো. মানিক মিয়া (৪০), ৫. মো. মাসুদ (কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য), ৬. মো. আব্দুল মমিন (৪১) (আওয়ামী লীগের সক্রিয় সদস্য), ৭. মো. আবু বক্কর সিদ্দীক (উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ৮. মো. সৌরভ (ইবি থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক), ৯. মেহেদী হাসান সম্রাট (হরিনারায়ণপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি), ১০. মো. সাকিল আহম্মেদ (হরিনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক), ১১. মো. আদীবুজ্জামান সংগ্রাম (কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক), ১২. আলী আকবর (কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী), ১৩. মো. সিরাজ (৫৭) (গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), ১৪. মো. দবির হোসেন (গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি), ১৫. জহিরুল ইসলাম (মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), ১৬. মো. আশিকুর রহমান (মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক), ১৭. মো. রাকিবুল ইসলাম রাজিব (মনোহরদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী) এবং কুষ্টিয়া জেলার অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “আসামিরা ঝটিকা মিছিল করে পলাতক রয়েছে। মামলা দায়ের হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করার পাশাপাশি সজাগ আছি। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগের ঝটিকা মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close