শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
খেলাধুলা
বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফেরানোর প্রতিজ্ঞা নিকো পাজের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে স্পেনের কাছে ফাইনালে হেরে। তবে হতাশার মধ্যেও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ভক্তদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বকাপের ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন।

১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ৩৬ বছর অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনাল খেললেও কাটেনি শিরোপাখরা।

পরে ২০২২ সালে অবশেষে সোনালী ট্রফি যায় আর্জেন্টিনার কেবিনেটে। সেটি ধরে রাখার মিশনে এবারও অনেকটা পথ এগোলেও, ফাইনালে স্পেনের সঙ্গে পেরে ওঠেনি তারা।

ফাইনাল হারের পর তাই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে বিশ্বকাপ ট্রফি ফেরানোর প্রতিশ্রুতি দেন ২১ বছর বয়সি নিকো পাজ।  

পাজ বলেন, “আজ, আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গর্বিত এই দেশ, এই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরে ও এমন চমৎকার মানুষদের একটি দলের অংশ হতে পেরে যারা এ পতাকার জন্য জীবন দিতে প্রস্তুত এবং প্রতি মুহূর্তে নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি।’’

এবারের বিশ্বকাপে দুইটি ম্যাচে বদলি হিসেবে নামার সুযোগ পান নিকো পাজ। তবে বয়স মাত্র ২১ হওয়ায়, ফর্ম ধরে রাখতে পারলে সামনের দিনগুলোতে তিনিই হবেন আর্জেন্টিনার আক্রমণভাগের কান্ডারি।

তাই আগেভাগেই নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা নিকো পাজের।

নিকো পাজ বলেন, “আমি কথা দিচ্ছি, এ বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সকল স্প্যানিশকে অভিনন্দন। সবসময় আর্জেন্টিনা... সুখে এবং দুঃখে।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   মেসি   বিশ্বকাপ   নিকো পাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close