রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
নীলফামারীতে মনোমুগ্ধকর ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’। 

সোমবার (২১ জুলাই) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে কবির সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাচ্ছুম রিমুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী ও সংস্কৃতি প্রেমিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close