সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
বগুড়ায় অপহরণের চেষ্টা ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শ্যালককে অপহরণের চেষ্টা ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জোবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৩৫) আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘাষিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের ফজলার রহমানের ছেলে। তিনি পেশায় গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জোবায়ের ও খোরশেদ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘাষিড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। খোরশেদ আলম ওই কর্মকাণ্ডের বিরোধিতা করায় চক্রটির সদস্যদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জেরে সোমবার রাতে বাড়ির সামনে একটি ইটভাটাসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৫ থেকে ৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোরশেদকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

খোরশেদের চিৎকার শুনে দুলাভাই রঞ্জু মিয়া ও তার ছেলে জোবায়ের এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close