মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বান্দরবানের দেবতাখুম
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এর ফলে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা রক্ষার্থে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম সুন্দর পর্যটনস্পট দেবতাখুম সাময়িকভাবে বন্ধ রাখার পর আজ থেকে আবারও সকলের জন্য উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটায় রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে দেবতাখুম পর্যটনস্পট পর্যটকদের জন্য ৪টি শর্ত সাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হলো।

৪টি শর্তাবলি হলো— (১) পর্যটক বহনকারী কোনো যানবাহন (বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি ইত্যাদি) কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সকল যানবাহন কচ্ছপতলী বাজারে অবস্থান করবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ (পাঁচ) কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে অথবা নৌপথে যাতায়াত করতে হবে।

(২) নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ব্যতীত কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

(৩) পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

(৪) আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার ক্ষমতা সংরক্ষণ করবে।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বর্ষণে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা সদরসহ ৭টি উপজেলা। তাই পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (১৫ জুলাই) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র ২০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নিরাপত্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close