সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
উৎসবমুখর আয়োজনে গাকৃবিতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান
ক্রীড়া প্রতিযোগিতা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ২১.০৭.২০২৬ ২:৩১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃঅনুষদীয় ছাত্র ও ছাত্রী ফুটবল, ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রাণবন্ত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও দলগত চেতনা গড়ে তোলে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও গাকৃবিকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. নাসিমুল বারী, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় ছাত্রীদের ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হয় ভেটেরিনারি অনুষদ এবং রানার্সআপ কৃষি অনুষদ। ছাত্রীদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ, রানার্সআপ ভেটেরিনারি অনুষদ। ছাত্রদের ফুটবলে চ্যাম্পিয়ন ভেটেরিনারি অনুষদ ও রানার্সআপ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ। ছাত্রদের ভলিবলে চ্যাম্পিয়ন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ এবং রানার্সআপ কৃষি অনুষদ। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ, রানার্সআপ গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ।

এ সময় ২০২৬ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের রানার্সআপ দলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি, ২০২৬ সালের জন্য ফিফা রেফারি ও ফিফা সহকারী রেফারি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. নাজমুল হুদা এবং কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের উচ্চমান সহকারী বিকাশ সরকারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পরে প্রাণবন্ত গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে ক্রীড়াসৌহার্দ্য ও অর্জনের এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close