সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজসংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনী উল্লেখ থাকলেও, প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির পরিচয়ের সঙ্গে ওই তথ্যের মিল পাওয়া যায়নি। এ কারণে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close