সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
জাতীয়
গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সরকার কঠোর: ডা. জাহেদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে ও সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘কোনো মন্ত্রী প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এ ধরনের সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত নেই।’

তিনি আরও বলেন, সাইবার বুলিং এবং মিথ্যা বা অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। জনস্বার্থে অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি মন্তব্য করেন, দীর্ঘ ১৭ বছরে গড়ে ওঠা ‘ফ্যাসিস্ট কাঠামো’ রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়।

এ ছাড়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঘোষিত ক্ষতিপূরণ এক বছরেও দেওয়া না যাওয়াকে সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গুম   বিচারবহির্ভূত হত্যা   সরকার   ডা. জাহেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close