সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
জাতীয়
রিহ্যাব পরিচালকসহ তিন প্রকৌশলীকে এ্যাবের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ২২.০৭.২০২৬ ২:০৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলুর নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ মোস্তফা কামাল, ডুয়েটের সাবেক ছাত্রদলের নেতা ও ডুয়েট আন্দোলনের মৃত্যুঞ্জয়ী স্কোয়াডের প্রধান ইঞ্জিনিয়ার মো. বাচ্চু মিয়া ও ইঞ্জিনিয়ার আমিনুল হককে সংবর্ধনা দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ মোস্তফা কামাল সম্প্রতি রিহ্যাবের পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া ইঞ্জিনিয়ার মো. বাচ্চু মিয়া এলজিইডি গাজীপুরের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, ফ্যাসিস্ট সরকার কর্তৃক বাতিলকৃত ২৭তম বিসিএস ক্যাডার সার্ভিসে দীর্ঘ ১৮ বছর পর যোগদান করায় ইঞ্জিনিয়ার আমিনুল হকসহ তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

এ্যাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার মো. বাচ্চু মিয়া ও ইঞ্জিনিয়ার আমিনুল হককে এ্যাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম মিয়া, বুয়েট এক্স ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মকবুল আহমেদ, ডুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএম আলী আকবর, ডুয়েট ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আইইবি ইলেকট্রিক্যাল ডিভিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার প্রফেসর নুরুল ইসলাম নুরু, ডুয়েটের সাবেক ভিপি, জিএস ও এজিএস এবং সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন বুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন মাসুম, ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ও এ্যাবের সদস্য ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মিলন, ডুয়েট ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ ফজলার রহমান ফজলু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল ইসলাম আমান, ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস, ডুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এ্যাবের নেতা ইঞ্জিনিয়ার বিযু বড়ুয়া, ইঞ্জিনিয়ার এনামুল হক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার জামিল উদ্দিন, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

কেকে/এল এ


আরও সংবাদ   বিষয়:   অ্যাবের সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close