শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাও
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:০৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে পূর্ণ দিবস কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত মিলের জামতলায় গেট মিটিং শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমি শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন স্কেল ঘোষণার দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমি শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহসাধারণ সম্পাদক রুহুল আমীন, সহসভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close