সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
মহম্মদপুরে পানিতে ডুবে ২ শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মৌশা গ্রামের আমিনুর রহমানের সাড়ে তিন বছরের মেয়ে রাফিয়া এবং তার আপন ভাই আলীনূর রহমানের দুই বছরের মেয়ে রাইসা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় খেলা করছিল দুই চাচাতো বোন রাফিয়া ও রাইসা। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তা দেখতে পেয়ে বড় বোন রাফিয়া ছোট বোনকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের দুই ভাইয়ের দুই নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে মৌশা গ্রামজুড়ে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের গুমরে কাঁদা আর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত নিহত শিশুদের বাড়িতে ছুটে যান মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

তিনি শোকার্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান এবং খোঁজখবর নেন। এ সময় ইউএনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close