রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার(২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসপুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হচ্ছে ভালতা গুচ্ছ গ্রামের বাসিন্দা ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। পরে সুরাইয়াকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিন শিশু গোসল করার জন্য পুকুরে নামে। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পানিতে ডুবে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close