শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
মাদক ছাড়ার শর্তে অটোরিকশা, স্ট্যাম্পে অঙ্গীকার সোনারগাঁয়ের সুলতানের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পর স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের বাসিন্দা সুলতান। পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশা পাওয়ার আশ্বাসে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ভবিষ্যতে আর মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের বস্তল কার্যালয়ে তিনি এ মুচলেকা দেন।

মুচলেকায় সুলতান উল্লেখ করেন, তিনি ভবিষ্যতে আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না। বৈধ ও সৎ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবেন এবং সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।

সুলতান বলেন, আমি ভুল পথে ছিলাম। এখন সেই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মাদক ব্যবসা আর করব না। সৎভাবে উপার্জন করে পরিবার নিয়ে বাঁচতে চাই। আমাকে যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রাখব এবং ভবিষ্যতে কোনো অপরাধে জড়াব না।

উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিক বলেন, কেউ যদি আন্তরিকভাবে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। সুলতানের বৈধভাবে জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ এবং জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন ভুঁইয়া।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close