মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
বিনোদন
প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের জীবন ও গানের অজানা গল্প
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম
খুরশীদ আলম

খুরশীদ আলম

প্রায় ৬ দশক ধরে গানের সাথে জুড়ে রয়েছেন তিনি। বাংলা গানের কাল বদলের অন্যতম সাক্ষী। তার কণ্ঠে শ্রোতাপ্রিয় হয়েছে বহু গান। সেই নন্দিত শিল্পী খুরশীদ আলমকে নিয়ে এবার নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। নাম ‘হৃদয়ে কী সুর বাজে’।

এটি বানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি এর আগে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র বানিয়েছেন।

আগামী ১ আগস্ট খুরশীদ আলমের জন্মদিন। এ উপলক্ষে সেদিন বিকাল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে তাকে নিয়ে নির্মিত ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে তার সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি স্মৃতিচারণ, শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদান তুলে ধরা হয়েছে। একজন শিল্পী হিসেবে তার পথচলা, দর্শন এবং সংগীতের প্রতি আজীবন নিবেদনও উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।

নির্মাতার প্রত্যাশা, দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য ‘হৃদয়ে কী সুর বাজে’ হবে খুরশীদ আলমকে নতুনভাবে জানার এবং তার বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রার নানা অজানা অধ্যায় আবিষ্কারের একটি বিশেষ আয়োজন।

প্রসঙ্গত, ৩ শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন খুরশীদ আলম। পাশাপাশি আধুনিক, লোক, দেশাত্মবোধক ও আধ্যাত্মিক গানেও তিনি অসামান্য সাফল্য পেয়েছেন। ‘চুমকি চলেছে একা পথে’, ‘পাখির বাসার মতো দুটি চোখ’, ‘নাচ আমার ময়না তুই’, ‘আমার সাধ না মিটিল’সহ অনেক গান রয়েছে তার। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে পেয়েছেন একুশে পদক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রামাণ্যচিত্র   খুরশীদ আলমের জীবন   গানের অজানা গল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close