সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      
রাজধানী
তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার দুই
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ভাঙারি ব্যবসায়ী সেলিম (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মকবুল ওরফে মুকুল ওরফে সোহাগ (২৭) ও মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে কারওয়ান বাজার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ জানায়, রোববার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসির পুরাতন গেটসংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী সেলিমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে সোমবার (২০ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার রেলগেট এলাকা থেকে মকবুল ওরফে মুকুল ও মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে। মিজানের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

র‍্যাব-২’-এর দাবি, অপর আসামি রতনের নির্দেশেই সেলিমের ওপর হামলা চালানো হয়েছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধের পূর্ব ইতিহাস রয়েছে। মিজানুর রহমানের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদক ও ভেজাল ওষুধ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মকবুল মুকুলের বিরুদ্ধেও তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক, দস্যুতার চেষ্টা এবং অপরাধে সহায়তার একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তেজগাঁও   ভাঙারি ব্যবসায়ী   সেলিম হত্যা   প্রধান আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close