শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
আন্তর্জাতিক
ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের বাহিনীর হামলায় গেল এক সপ্তাহে দুই শিশুসহ অন্তত ৭০ জন রুশ বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।

আজ মঙ্গলবার (২১ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক এ তথ্য জানান, 

তিনি আরও জানান, গেল এক সপ্তাহে ইউক্রেনীয় হামলায় মোট ৪৩৩ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ৩৬৪ জন আহত এবং ৭০ জন নিহত। নিহতদের মধ্যে দুই শিশু ও আহতদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মিরোশনিকের দাবি, ইউক্রেনের হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ অঞ্চল, দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র, জাপোরিঝিয়া, খেরসন ও মস্কো অঞ্চলে।

তার তথ্যানুযায়ী, মোট আহত বেসামরিক নাগরিকদের ৯৭ শতাংশ, অর্থাৎ ৪২৩ জন ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন।

রোডিয়ন মিরোশনিক অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা লঙ্ঘন করে ইউক্রেন চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসা পরিবহনের ওপরও হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘দোনেৎস্কের গোরলোভকায় ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সের তিন কর্মী আহত হন। এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের শেবেকিনস্কি জেলার নোভো-তাভোলঝানস্কায়া মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতালের ভবনের সামনের অংশ, জানালা ও ছাদ প্রথম-ব্যক্তি-দৃষ্টিভঙ্গি (এফপিভি) ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রোডিয়ন মিরোশনিক আরও দাবি করেন, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বেসামরিক এলাকায় দূর থেকে বিস্ফোরক পুঁতে রাখার কার্যক্রমও অব্যাহত রেখেছে। এর ফলে ব্রিয়ানস্ক অঞ্চলের সেভস্কি জেলায় একজন চালক এবং গোরলোভকায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হন।

মিরোশনিকের দাবি, গেল এক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৭ হাজার ১০০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

সূত্র : তাস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেনের হামলায   শিশু নিহত   রুশ নাগরিক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close