সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
দশমিনায় জাল নোটসহ আসামি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাল নোট মামলার আসামি হাবিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টার সময় উপজেলার সদর মাছ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোতালেব মিয়ার ছেলে।

জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন জাল টাকার ব্যবসায় করে আসছেন। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃধা ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। 

পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের এক পকেট থেকে ৯টি ১ হাজার টাকার জাল নোট ও অন্য পকেট থেকে নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়।

মৃধা ইলেকট্রনিক্সের পরিচালক মো. রুবেল জানান, আমি দোকানে বসে ছিলাম। পুলিশ একজনকে আমার দোকানের সামনে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় মৎস্য আড়ৎদার মো. সুমন হোসেন জানান, দশমিনা বাজারে মাঝেমধ্যে জাল নোট পাওয়া যায়। এই ঘটনায় প্রায় সময় বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের তাদের মাঝে বাক-বিতণ্ডা হয়। আজ বিকালে বাজারে টাকা পরিবর্তনের সময় হাবিবুর রহমান নামের একজনকে পুলিশ জাল টাকাসহ আটক করে থানায় নিয়ে যায়।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে হাবিবুর রহমান নামের একজনকে ১ হাজার টাকার ৯ টি জাল নোট ও নগদ ২১ হাজার টাকা জব্দ করে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনার সাথে আরো কোন লোক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।’

তিনি জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে ৭টি জাল টাকার মামলা রয়েছে বিভিন্ন থানায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   জাল নোট   আসামি গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close