সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
আদিতমারীতে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মজিদুল ইসলামের চায়ের দোকানের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়াটারীর এরশাদ আলমের ছেলে জব্বারুল ইসলাম, মৃত আ. সোবহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন খাতাপাড়ান আনোয়ার হোসেনের ছেলে আল আমিন বাবু, নায়েকগড়টারীর জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ হোসেন ও লালমনিরহাট সদর তালুক খুটামারান শাহাবুর আলমের ছেলে আহসানুল হাবিব বিপ্লব।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলত।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ সালের জুয়া আইনে মঙ্গলবার (২১ জুলাই) আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এসব অপরাধের জড়িতদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   অনলাইন জুয়া খেলা   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close