রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
কমলগঞ্জে বন বিভাগের অভিযানে ‘কমলা বাগান’ ধ্বংস, দিশেহারা চাষি পরিবার
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফলসহ একটি কমলা বাগান উচ্ছেদ করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন নারী উদ্যোক্তা মোছা. সালমা বেগম। দীর্ঘ আট বছরের শ্রম, বিনিয়োগ ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যাওয়ায় পরিবারটি এখন ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

রোববার (১৯ জুলাই) বাগানটিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় গিয়ে দেখা যায়, বাগানজুড়ে ছড়িয়ে রয়েছে কেটে ফেলা কমলা গাছের ডালপালা। 

কয়েক মাস পরই গাছগুলোতে বাণিজ্যিকভাবে ফল সংগ্রহের প্রস্তুতি নেওয়ার কথা ছিল বলে জানায় পরিবারটি।

ভুক্তভোগী সালমা বেগমের দাবি, আট বছর আগে তিনি ও তার স্বামী প্রায় ১ হাজার ২০০টি কমলা গাছ রোপণ করেন। বাগান গড়ে তুলতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১৫-২০ লাখ টাকা বিনিয়োগ করা হয়। 

চলতি মৌসুমে প্রায় ২৫-২৬ লাখ টাকার কমলা বিক্রির আশা করেছিলেন তারা।

পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে মাসোহারা দেওয়ার পরও এবার আর্থিক সংকটের কারণে তা দিতে না পারায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই বাগান উচ্ছেদ করা হয়েছে। 

অভিযানের সময় সেচ কাজে ব্যবহৃত একটি পানির মেশিনও ভাঙচুর করা হয়েছে বলেও তারা দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি বাগানটি অবৈধ হয়ে থাকে, তাহলে রোপণের শুরুতেই কেন আইনগত ব্যবস্থা নেওয়া হলো না। 

ফল ধরার পর সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলে যেকোনো ধরনের জবরদখল আইনবিরোধী। বনের জমি পুনরুদ্ধার এবং বনায়নের স্বার্থেই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মাসোহারা গ্রহণের অভিযোগের বিষয়ে লিখিত প্রমাণ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘সংরক্ষিত বনের পাহাড় বা টিলায় ফলের বাগান করার কোনো আইনি অনুমতি নেই। সরকারি নীতিমালা অনুযায়ী এসব জমি বনায়নের জন্য সংরক্ষিত থাকবে। তাই অবৈধভাবে গড়ে ওঠা বাগান উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   বন বিভাগের অভিযান   কমলা বাগান ধ্বংস   দিশেহারা চাষি পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close