মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
নীলফামারীতে দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না : আখতার হোসেন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না। কোন নির্বাচনে আওয়ামী লীগের চিহ্নিত কেউ অংশ নিতে পারবে না। তবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আওয়ামী লীগের কেউ যদি নির্বাচন করতে প্রস্তুতি নেয়, তাহলে প্রতিহত করা হবে। তাদের ব্যবসায় করুক, উপার্জন করুক আমরা সে দিকে দেখবো না।’
 
মঙ্গলবার (২১ জুলাই) রাতে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারের প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পথসভায় আখতার হোসেন আরও বলেন, ‘ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন বিএনপি যদি ফ্যাসিস্ট হয়ে উঠে তাহলে দেশের মানুষ বসে থাকবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই শেষ হয়ে যায়নি। এখনো জুলাই আন্দোলন চলমান রয়েছে। শহিদ ওসমান হাদি তারই প্রমাণ।’

মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিএনপি নেতা কর্মীরা লুটপাট, দুর্নীতি আর ভাগাভাগিতে পড়েছেন। তাদের অবস্থানও পতিত আওয়ামী লীগের মত।দুই বছর আগের দিকে তাকান কি হয়েছিলো, জনগণের বিরুদ্ধে যাবেন, আপনাদের একই অবস্থা হবে। সরকারি অফিসগুলো বিএনপির নেতা-কর্মীরা দখল করেছে। সবসময় তাদের দেখতে পাওয়া যায়। কর্মকর্তা না থাকলেও বিএনপি নেতারা সারাদিনই থাকেন।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমলারা এত বেশি দলকানা হচ্ছে যে, দল পরিচালনা শুরু করেছেন। বিএনপির পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করছেন।’

অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি জাগ্রত রয়েছে বলে জানান সারজিস আলম । 

পথসভায় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব কামরুল হাসান দর্পণকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী। 

এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম ও এবি পার্টির জেলা সেক্রেটারি আলতাফ হোসেন পথসভায় বক্তব্য দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   ফিরতে দেয়া   হবে না   আখতার হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close