শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
রাজধানী
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন হাজারীবাগের ভাগলপুর লেনের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি পেশায় নির্দিষ্ট কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না। কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর '৯৯৯' এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়। 

নিহতের ভাই জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল, সে বিষয়ে আমরা এখনো কিছু বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close