মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      চাঁদপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫      বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধ এবং অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব প্রতিরোধে বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও গুজবের মধ্যে পার্থক্য নির্ধারণ করা এবং সঠিকভাবে তথ্য যাচাই করে তা প্রচার করা সবার দায়িত্ব।

এ সময় বক্তারা বর্তমান সমাজে অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়েও আলোচনা করেন। তারা বলেন, যুবসমাজের অনেকেই অনলাইন জুয়ার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন। তাই সবার কল্যাণে এখনই সর্বক্ষেত্রে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, “বিভ্রান্তিকর তথ্য ও গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, প্রশাসন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে আরও কাজ করে যেতে হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অপপ্রচার   অনলাইন জুয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close