বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      
দেশজুড়ে
দুই দিনের রহস্য শেষে ঢাকা থেকে উদ্ধার মেঘনার জুয়েল রানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার দুই দিন ধরে আত্মগোপনে থাকা জুয়েল রানাকে (২৭) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে মেঘনা থানা-পুলিশ। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের নালিতাপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে।

শনিবার (১১ জুলাই) বিকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিকারচর বাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা বলে জুয়েল রানা বাড়ি থেকে বের হন। তবে ব্যাংক থেকে টাকা উত্তোলন না করে বাজারে কেনাকাটার কথা বলে তিনি তার স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা নেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময়েও তার খোঁজ না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিকে স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিখোঁজ উল্লেখ করে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। পরে একই দিন তার পরিবারের পক্ষ থেকে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, জুয়েল রানা মানিকারচর এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ওই তরুণীকে সঙ্গে নিয়েই তিনি এলাকা ছাড়েন এবং গত দুই দিন আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে জুয়েল রানা মুখ খুলেননি। কারণ তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close