বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
২০০১-২০০৬ সালে বিএনপি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল: দুলু
জেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিএনপির শাসনামল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল এবং বর্তমানে সেই পরিবেশ আবার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বিনামুল্যে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় দুলু আরও বলেন, বিগত সময়ের মতো পড়াশোনা না করেই এখন আর ডিগ্রি অর্জন করা যাবে না। আন্দোলন করলেও নকল করে অটোপাশ করার সুযোগ দেয়া হবে না। 

তাই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হবার আহ্বান জানান তিনি। 

এ সময় কলেজ অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা   হুইপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close