বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৭:০৩ পিএম
নিহত সাদ্দাম হোসেন। ছবি: প্রতিনিধি

নিহত সাদ্দাম হোসেন। ছবি: প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে চাকার নিচে পৃষ্ঠ হয়ে সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (বিক্রি প্রতিনিধি) ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন জৈন্তাপুরে একটি ব্যাংকে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল এলাকা দরবস্তের দিকে যাচ্ছিলেন। এ সময়  বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান।

বিকন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আবির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close