শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
দেশজুড়ে
মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটিগ্রাম সরকারবাড়ি মধ্যবরুন্ডি এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় একদল মুখোশধারী দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

আব্দুল খালেক মেম্বার অভিযোগ করেন, স্থানীয় টগরের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল এ ঘটনায় জড়িত। তার ভাষ্য, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্ত টগর ও তার সহযোগীরা একাধিকবার তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এমনকি তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে গ্রেপ্তার করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও পুনরায় তার কাছে চাঁদা দাবি করা হয়। সর্বশেষ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত টগর। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি শুধু পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থল বা বাড়ি শনাক্ত করতে গিয়েছিলাম।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close