বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও পাইপ জব্দ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অবৈধভাবে উত্তোলিত বালু ও এক্সক্যাভেটরসহ (ভ্যাকু) বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। শ্রীমঙ্গল থানা-পুলিশ অভিযানে সহায়তা করে।

অভিযানে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক আট হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফলে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর ও বালু উত্তোলনের মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। 

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে স্থানীয় জনগণের সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে তা বিনষ্ট করা হয়।

প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী পরবর্তী নিলাম বা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অবৈধভাবে উত্তোলিত বালু   এক্সক্যাভেটর জব্দ   পাইপ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close