বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে ‘হিউম্যানিটি-মানবতা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী পালটি রাজাপুর ও পূর্ব খোদাইধূলী কেন্দ্রীয় কবরস্থানে ‘হিউম্যানিটি-মানবতা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান শ্রাবণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরিফুর রহমান শ্রাবণ বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “হিউম্যানিটি-মানবতা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। মানবতার কল্যাণে কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল, সমাজসেবক স্বপন কুমার শাহা, ফয়েজ আহমেদ, জামাল হোসাইন, ধনু মিয়া, আবদুল হালিম, আবদুল হান্নান, মিজানুর রহমান, নাবালক, আবদুল খালেক, মনু সরদার, এনামুল, পারভেজ, শাওন, দুলাল প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই মানবসভ্যতার বিকাশ ঘটেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।’

তারা আরও বলেন, ‘পরিবেশ দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি করে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।’

কর্মসূচির শুরুতে কবরস্থানে শায়িতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পালটি রাজাপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।

আয়োজকরা জানান, মানবকল্যাণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ধারাবাহিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে ‘হিউম্যানিটি-মানবতা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং উপজেলা   হিউম্যানিটি-মানবতা   বৃক্ষরোপণ কর্মসূচি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close