শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন      রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, প্রস্তুত দরবার হল      রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      নতুন রাষ্ট্রপতিকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন      রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬      বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ      
দেশজুড়ে
এতিমদের খাবার জোগাতে দানবাক্সের তালা ভাঙল এলাকাবাসী
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি এতিমখানার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এতিমদের খাবারের খরচ জোগাতে বাধ্য হয়ে প্রতিষ্ঠানটির দানবাক্সের তালা ভেঙে টাকা বের করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার খরনা ইউনিয়নের স্টেশন এলাকায় অবস্থিত শাহজাহান আউলিয়া এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে ওই কমিটির কার্যক্রম স্থবির থাকায় প্রতিষ্ঠানটিতে চরম আর্থিক সংকট দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বিকেল ৪টার দিকে দানবাক্স খোলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশের উপস্থিতিতে চারটি দানবাক্সের তালা ভাঙা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ১২ হাজার ৪৯২ টাকা রশিদের মাধ্যমে মাদ্রাসার সুপার জাকের উল্লাহর কাছে হস্তান্তর করা হয়।

প্রতি শুক্রবার ছয়টি দানবাক্স থেকে পাওয়া অর্থে ৪৫ জন এতিম শিক্ষার্থীর খরচ মেটানো হয়। নিয়ম অনুযায়ী দানবাক্সের চাবি মাজারের ক্যাশিয়ার জাকির হোসেনের কাছে থাকার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বর্তমান কমিটির সভাপতি গোলাম মওলা ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীমের বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ।

শেখ মো. সালমানসহ ৬০–৭০ জন এলাকাবাসী গত জুন মাসে জেলা সমাজসেবা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটির কোনো অডিট করা হয়নি।

এতিমখানা ও মাদ্রাসার সুপার জাকের উল্লাহ জানান, এতিম শিশুদের ব্যয়ের বড় অংশই আসে দানবাক্সের অর্থ থেকে। প্রশাসনিক টানাপোড়েনে তাদের থাকা-খাওয়া যেন ব্যাহত না হয়, সে জন্যই সবার উপস্থিতিতে তালা ভেঙে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

সাবেক ইউপি সদস্য ওয়াহিদুল আলম খোকন জানান, প্রতি বছরের ৯ মার্চ সেখানে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। সংকট নিরসনে আগামী ২৯ আগস্টের মধ্যে নতুন কমিটি গঠনের কথা থাকলেও একটি পক্ষ দানবাক্সে তালা লাগিয়ে এ বিতর্কের সৃষ্টি করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এতিম   খাবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close