বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
দেশজুড়ে
চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:২৮ এএম
ছবি : নিহত মোহাম্মদ আবির/সংগৃহীত

ছবি : নিহত মোহাম্মদ আবির/সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে শিশু আবির ভবনের ছাদে চলে যায়। একপর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাচ্চাটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সে ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘ভবন থেকে পড়ে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close