বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
দেশজুড়ে
শিশুকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চার বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে নিহত নারীর নাম নিলুফা (২৫) বলে জানা গেছে।

পুলিশ নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা বা পরিচয়ের বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, অক্ষত শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   গৃহবধূর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close