শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ আগস্ট ২০২৬
শিরোনাম: পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন      অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেই বাড়ছে রোগ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী      সরকার সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে      শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা      বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা      রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক      রাজনীতিতে ত্রিমুখী দ্বন্দ্ব      
দেশজুড়ে
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বান্দরবানের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাছিরুল আলম, মো. জাফর উল্লাহসহ বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এবং চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম (বাচ্চু), সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়া, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. কামাল হোসেন শপথবাক্য পাঠ করে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি আব্দুল কুদ্দুছ বক্তব্যে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভবিষ্যতেও সবাই মিলেমিশে সংগঠনের সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সংগঠনের সুনাম আরও উজ্জ্বল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বান্দরবানে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক বেড়াতে আসেন। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পাশাপাশি নিজ নিজ গাড়ি নিরাপদে চালানোর পাশাপাশি মালিকের গাড়ির প্রতিও সবাইকে আরও যত্নশীল হতে হবে।’ তিনি শ্রমিকদের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, গত ১৭ জুন বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক ইউনিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close