বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
সরকার সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে। কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে— এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারো জন্য পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না।’

এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি।’

সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি, ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আযম খান।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জাতীয় সমস্যা   সংসদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close