শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে পাকুন্দিয়ায় জামায়াতের মিছিল
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে পাটমহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার এবং সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মমতাজ।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য ও নানা অনিয়মের বিরুদ্ধে জনগণের গণজাগরণ। ওই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছিল।

তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের দেওয়া গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি দাবি করে বক্তারা দ্রুত সেই রায় বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর জবাব জনগণই দেবে।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। গণমিছিল ও সমাবেশকে ঘিরে পাকুন্দিয়া উপজেলা সদরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াতের মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close