বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এইচএসসি ’৯৩ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ক্যাম্পাসে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের এইচএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচি সমন্বয় করেন আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর ও কলেজের ৯৩ ব্যাচের বন্ধু প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এবং জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রাপ্ত পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশিষ্ট ব্যাংকার নিয়াজ রাশেদ।

অতিথিবৃন্দ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মহসিন কলেজ ‘৯৩ ব্যাচের এই পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

কর্মসূচিতে মহসিন কলেজ এইচএসসি ’৯৩ ব্যাচের সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা পরিবেশবান্ধব এই আয়োজনের প্রশংসা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইআইইউসি   বৃক্ষরোপণ কর্মসূচি   মহসিন কলেজ ৯৩ ব্যাচ   পরিবেশ সুরক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close