শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ আগস্ট ২০২৬
শিরোনাম: পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন      অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেই বাড়ছে রোগ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী      সরকার সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে      শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা      বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা      রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক      রাজনীতিতে ত্রিমুখী দ্বন্দ্ব      
দেশজুড়ে
সাভার মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল আলম
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম
মো. সাইফুল আলম

মো. সাইফুল আলম

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পাওয়া মো. সাইফুল আলম সাভার মডেল থানার ওসির দায়িত্ব গ্রহণ করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সফল দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশি সেবা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে দায়িত্বভার গ্রহণ করেন সাইফুল আলম।

জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় মো. সাইফুল আলম অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে থানার কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বাড়ে; যা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে। এসব অর্জনের ভিত্তিতেই জুলাই মাসের মাসিক কর্মমূল্যায়নে তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

তার নেতৃত্বের সাফল্যের আরেকটি দৃষ্টান্ত হলো একই থানার আরও পাঁচ কর্মকর্তার কৃতিত্ব অর্জন। মাসিক মূল্যায়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ অধিকারী, নিতাই দাস ও মনিরুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজেল মিয়া নিজ নিজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। একটি থানার ছয়জন কর্মকর্তা একসঙ্গে সম্মানিত হওয়ায় বিষয়টি জেলা পুলিশের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দেয়।

নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাইফুল আলম বলেন, ‘‘জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য।’

তিনি সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভারে প্রতিদিন হাজারো মানুষের কর্মসংস্থান ও চলাচল রয়েছে। ফলে এখানকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘ মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার কারণে সাইফুল আলমের নেতৃত্বে সাভার মডেল থানার কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে কার্যকর উদ্যোগ আরও জোরদার হবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার মডেল থানার ওসি   সাইফুল আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close