শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক নিহত
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সৌভিক রায় (৩১) নামের পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১ আগস্ট) দুপুর দুইটার দিকে দরিয়ানগর এলাকা সি স্পোর্টস পরিচালিত প্যারাসাইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।  

সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের পুত্র।

জানা গেছে, শনিবার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। তারা হোটেল ওয়ান ভিউ প্যারাডাইসে উঠেছিলেন। পরে দুপুরে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে সৌভিক রায়। সেখানে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। 

মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটেছে। এতে প্যারাসেইলিং বন্ধ ঘোষণা করা। রহস্যময় কারণে কয়েকদিন পর পুনরায় চালু করে দেওয়া হয়। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ জানা যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার সমুদ্র সৈকত   প্যারাসেইলিং করা   পর্যটক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close