বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে দুই মাদকসেবীকে জরিমানা-কারাদণ্ড
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই মাদক সেবনসেবীর প্রত্যককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ জুলাই) রাতে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলা হারাটি ইউনিয়নের ডাঙ্গীটারী এলাকার আব্দুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরল খা এলাকার আলমের ছেলে শিপন মিয়া (২০)।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৩৬ (৫)-এ প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা দণ্ড দেন।

নাজমুস সাকিব সজীব বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসাসিদেরকে শনিবার (১ আগস্ট) দুপুরে বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   মাদকসেবীকে জরিমানা   -কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close