বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
আইনজীবীরা দেশের বিচারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ : প্রকৌশলী তুহিন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘আইনজীবীরা দেশের বিচারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম।’ 

শনিবার (১ আগস্ট) সকালে নীলফামারী সার্কিট হাউজে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আল মাসুদ চৌধুরী। 

ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব।

সভায় আইনজীবীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন। এ সময় আইন পেশার উন্নয়ন, বিচার প্রার্থীদের সেবার মান বৃদ্ধি ও আইনজীবীদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়।

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইনজীবীদের যৌক্তিক সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

শেষে তিনি জেলা পরিষদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন। 

বিকাল ৩টার দিকে জেলা সদরের পলাশবাড়ি কলেজের চারতলা ভিত্তির একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইনজীবী   দেশের বিচারব্যবস্থা   গুরুত্বপূর্ণ অংশ   প্রকৌশলী তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close