শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      
দেশজুড়ে
জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রকাশ আহ্বায়ক বাঁধন, সদস্য সচিব মামুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহিদুল হক বাঁধনকে এবং সদস্য সচিব করা হয়েছে ইমন মালুমকে। 
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নেছার উদ্দিন, মুখ্য সংগঠক নূর জামাল হাসান, সিনিয়র সংগঠক মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু) এবং দপ্তর সম্পাদক মো. পিয়াল সৈয়দ এমদাদুল হক দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

নবনিযুক্ত আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। তরুণদের সম্পৃক্ত করে মানুষের অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও বাড়ানো হবে। সবার সহযোগিতা নিয়ে অল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি উপহার দিতে চাই।

নবনিযুক্ত সদস্য সচিব ইমন মালুম বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। আদর্শবান ও মেধাবী তরুণদের সম্পৃক্ত করে জাতীয় যুবশক্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close