শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ইসিএ আইন বাতিলের ষড়যন্ত্র, বনে সড়ক নির্মাণ বন্ধে বাপার বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসিএ আইন বাতিলের ষড়যন্ত্র এবং মহেশখালী-চকরিয়ার বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শনিবার (১ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে পরিবেশকর্মীরা উপস্থিত থেকে সমাবেশকে সফল করেন।

সমাবেশে কক্সবাজার বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘কোনোভাবেই ইসিএ আইন বাতিল করা যাবে না। যদি ইসিএ আইন বাতিল করা হয়, পরিবেশের ভারসাম্য থাকবে না। যে যার মতো আরও ইসিএ এলাকা দখলে যাবে।’

অন্যদিকে মহেশখালী ও চকরিয়ায় বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, যা প্রাণ-প্রকৃতির ওপর প্রভাব ফেলবে।

বাপা কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন, এম. আর. খোকন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, মোরশেদুল আলম খোকন, সাংবাদিক এম. জসিম উদ্দিন, কল্লোল দে চৌধুরী, দোলন ধর, ধ্রুব সেন দে, এনামুল হক চৌধুরী, রুহুল কাদের শিলু, সাফিনা আজিম, অধ্যাপক আমিনুল হক, আলাউদ্দিন আলো, আয়াছ রবি, উসেন টুয়েন, মা টিনটিন রাখাইন, অন্তর দে বিশাল, তাসফিয়া মৌ, ফরিদা ইয়াসমিন, কামরুন নাহার তানিয়াসহ অনেকে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close