শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গর্জনিয়ায় পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুটি করে বনজ, ফলজ ও ভেষজ (ঔষধি) গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি বিদ্যালয়ে রোপণকৃত চারাগাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত যত্ন নেওয়ার জন্য নির্দেশ দেন, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং আগামীতে ইউনিয়নভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল এইড’-এর সভাপতি প্রসূণ বড়ুয়া এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা ইসহাক মোহাম্মদ সোহেল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী, জ্যেষ্ঠ শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বায়জিদ রশিদ, ইরফান জাহান চৌধুরী, শামিমা আক্তার, কেয়া বড়ুয়া এবং সমাজকর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close