শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে ইয়াবাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম
মাদক কারবারি রিতা

মাদক কারবারি রিতা

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মোসা. রিতা (৩৫) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ১ নম্বর বেড়িবাঁধের জনৈক জোসনার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি রিতা টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লকের ইব্রাহিমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর ১ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রিতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close