শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নুর ইসলাম (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরেন নুর ইসলাম। এরপর থেকে রোববার ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি নিজ ঘরের বাঁশের আড়ার (ধর্ণা) সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে।

ভোরে ফজরের নামাজের জন্য নুর ইসলামকে ডাকতে যান তার চাচা বাছের উদ্দিন (৭৫)। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী হাসেম আলীর সহযোগিতায় ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখেন, তিনি আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

স্থানীয়দের ধারণা, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close