শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
প্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রভাবমুক্ত বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তিনি বলেন, পাশের দেশ ভারতের গণতন্ত্র নানা সংকটের মধ্যেও টিকে আছে, কারণ দেশটির প্রশাসন, বিচার বিভাগ ও গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “পাশের দেশ ভারতের দিকে তাকান। সেখানে অনেক সমস্যা রয়েছে। তারপরও তাদের গণতন্ত্র টিকে আছে। কারণ, প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যমসহ গণতন্ত্রের ভিত্তি যেসব প্রতিষ্ঠান, সেগুলো যথেষ্ট শক্তিশালী।”

তিনি বলেন, “বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। প্রায় ২০ কোটি মানুষের এই দেশে দারিদ্র্য একটি বড় চ্যালেঞ্জ। ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত শিল্পকারখানা নেই। আমরা এসব এলাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।”

মন্ত্রী আরও বলেন, “গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে দেশের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রভাবমুক্ত বিচার বিভাগ এবং দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। মতভেদ ও বিরোধিতা থাকবেই, তবে শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে।”

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপালের সহযোগিতায় আয়োজিত ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

সেখানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “নেপালের সহযোগিতায় আয়োজিত এই আই ক্যাম্প বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ঠাকুরগাঁওকে কেন্দ্র করে নেপাল সীমান্তবর্তী এলাকায় পর্যটন বিকাশের সম্ভাবনাও বাড়বে।”

ঠাকুরগাঁও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নেপাল দূতাবাসের উপ-মিশনপ্রধান প্রতীক কারকি গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল নেত্র জ্যোতি সংঘের অধ্যাপক ডা. চ্যাথ রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের সভাপতি পদ্ম নারায়ণ চৌধুরি, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদসহ অন্যান্য অতিথিরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রভাবমুক্ত বিচার বিভাগ   প্রশাসন   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close