শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ এ মেলার আয়োজন করেছে।

রোববার (২ জুলাই) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা প্রদান করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম (পিপিএম), রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বর্ষাকাল চলছে। বৃক্ষরোপণের এখনই উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজে ভরা নিরাপদ পৃথিবী বিনির্মাণ করতে হলে এখনই যার যেখানে যেটুকু জায়গা আছে, সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণের কোনো বিকল্প নেই। তাই দূষিত আবহাওয়ার মধ্যে বুক ভরে একটু নিরাপদ নিঃশ্বাস নিতে হলে আসুন, আজই একটি বনজ কিংবা ফলদ বৃক্ষ রোপণ করি। আর বেশি বেশি করে বৃক্ষরোপণে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলার আরও বেশি আয়োজন করার আহ্বান জানানো হয়।

মেলায় ৪৪টি স্টল অংশগ্রহণ করছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ বৃক্ষ মেলা চলবে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close