শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
জুলাই হত্যাকাণ্ডে হাসিনাসহ খুনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ সকল খুনির ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) চৌমুহনা চত্বরে বেলা সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্র হত্যার বিচার চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, জুলাইয়ের সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। 

মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই হত্যাকাণ্ড   ফাঁসির দাবি   শ্রীমঙ্গল মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close