রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন
তানজেরুল ইসলাম
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পের কলকারখানাগুলোকে সাভার উপজেলার হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। মূলত পরিবেশ দূষণ ও সামাজিক নিরাপত্তার জন্য জায়গা বরাদ্দ বন্দোবস্ত করা হলেও বর্তমান চিত্রটি হয়েছে বিপরীতমুখী। হাজারীবাগের শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি বুড়িগঙ্গা নদীর জীববৈচিত্র্য ধ্বংস করার পর বর্তমানে সাভারের বংশী নদীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। যা হয়ে উঠেছে সাভারের জনগণের জন্য মরণ ফাঁদ । 

রোববার (২ আগস্ট) সকালে সাভারের এমকে টাওয়ারে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তরের পরিচিতি সভা ও পরিবেশ দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সবুজ আন্দোলন ঢাকা উত্তর জেলার সভাপতি আশিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ও সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন পরিবেশকর্মী ও সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম। 

সভায় বাপ্পি সরদার বলেন, ‘সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জের একাংশ নিয়ে ঢাকা জেলা উত্তর গঠিত। যার প্রতিটি এলাকা দখল ও দূষণের জর্জরিত। বিশেষ করে সাভারের ট্যানারি শিল্প এখন জনগণের মরণ ফাঁদ হিসেবে প্রতিমান হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ায় জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। ২০ বছরে সবুজায়ন কমেছে ৫০ শতাংশের বেশি। যা আগামী প্রজন্মের জন্য বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিকল্পিত নগরায়ন দরকার। বর্তমান সময়ে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্যানারি শিল্পের বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা হচ্ছে যার ফলে বিভিন্ন দুরারোগ্য রোগব্যাধি, জলজ প্রাণী ধ্বংস হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পানি শোধনের ব্যবস্থার কথা বলা হলেও সরকারি তদারকির অভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটা, সীসা কারখানা, টায়ার পোড়ানো বর্জ্য, ফ্যাক্টরি বর্জ্য জীববৈচিত্র্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। পানি শোধনের জন্য সিইটিপি বাস্তবায়ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাটি কাটার মহোৎসব হলো প্রশাসন রয়েছে নিশ্চুপ। আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা ও মাটি কাটা বন্ধ না হলে প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

সালাউদ্দিন খান নঈম বলেন, ‘আমরা দীর্ঘদিন সাভার উপজেলাকে সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু রাজনীতিবিদদের অসহযোগিতার ফলে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবের সভাপতি আজমল আমিন টুটুল, ল্যাব জোন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. ওয়াকিলুর রহমান, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেঁজুতি হোসাইন।

সভায় নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি পরিবেশ বিপর্যয়রোধে জনসচেতনতা তৈরিতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। 

সভায় জেলা কমিটির সহ-সভাপতি রানু সুলতানা, মো. লিয়াকত আলী সরকার, বিএম ফররুখ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভারে ট্যানারি শিল্প   মরণফাঁদ   সবুজ আন্দোলন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close