শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ফুলপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, বিতরণ বন্ধ করল বিদ্যালয় কর্তৃপক্ষ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বিতরণের জন্য আনা ডিমের মধ্যে কয়েকটি পচা ও নষ্ট ডিম শনাক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে ডিম বিতরণ বন্ধ করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীরা সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেলেও স্কুল ফিডিং কর্মসূচির মান নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) শিক্ষার্থীদের ডিম বিতরণের সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক কয়েকটি ডিম পচা ও নষ্ট দেখতে পান। পরে তিনি ডিম বিতরণ ও খাওয়ানো বন্ধ করে দেন।

বিষয়টি ডিম সরবরাহকারীকে জানানো হলে তিনি বিদ্যালয়ে এসে পচা ডিমগুলো নিয়ে যান। এ সময় তিনি পরদিন ভালো মানের ডিম সরবরাহের আশ্বাস দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগে পচা ডিম খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম সরবরাহের ঘটনায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এ বিষয়ে ডিম সরবরাহকারী বলেন, ‘আজ কয়েকটি ডিম খারাপ চলে এসেছিল। পরবর্তী সময়ে যেন এমন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’

অভিভাবক নূরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্কুল ফিডিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close